Launching Curated Photography Updates – ফটোগ্রাফির চিঠি

ফটোগ্রাফির চিঠি

Issue 1 | Jan 2025

ফটোগ্রাফিতে উৎসাহীদের একটা বড়ো সমস্যা বিশ্বের ফটোগ্রাফির খোঁজ রাখার জন্য আলাদা সময় বার করা সবার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। বর্তমানে ইণ্টারনেট দুনিয়ায় সঠিক খবর পাওয়াও খুব একটা সহজ নয়। অথচ সিরিয়াস ফটোগ্রাফি চর্চায় ফটোগ্রাফির হালহকিকত সম্বন্ধে সচেতন থাকা অত্যন্ত জরুরি।

মুলতঃ এই সমস্যার কথা মাথায় রেখেই নতুন বছরে “ঋষি অন রাইড”-এর তরফ থেকে শুরু হচ্ছে “ফটোগ্রাফির চিঠি”। বিশ্বের ফোটোগ্রাফির খবরাখবর, ক্যামেরা লেন্স রিভিউ ইত্যাদি বিভিন্ন বিষয় আমরা ‘‘ফটোগ্রাফির চিঠি”-তে অন্তর্ভূক্ত করবো। পাশাপাশি অন্যান্য শিল্পমাধ্যমের দরকারী বা ফটোগ্রাফি সংক্রান্ত বই-এর খবর প্রভৃতি বিষয়ও যোগ হবে।

আপনাদের ব্যস্ত শিডিউলে আমরা আবার একটা জাঙ্ক মেইল বাড়াবো না এই প্রতিশ্রুতি থাকছে। আপনার ফটোগ্রাফি চর্চায় যাতে এই চিঠি কাজে লাগে এই আমাদের প্রয়াস।

আপনারাও চিঠির প্রত্যুত্তরে মেইল এর রিপ্লাই করে আপনাদের মতামত জানাতে দ্বিধা করবেন না। বা এখানেও মন্তব্যে আপনার মতামত জানাতে পারেন। লেখালেখি আমরা সাধারণতঃ এড়িয়ে যেতে চাই। তবে দৃশ্যশিল্পচর্চায় খানিক লেখালেখির অভ্যাস থাকলে অনেকটাই সুবিধে হয়। নিজের ছবি প্রকাশের সময় অনেক ফটোগ্রাফারই কাজের ভূমিকা লিখতেও বেশ অসাচ্ছন্দ্য বোধ করেন এ আমার নিজের অভিজ্ঞতা।

একই সঙ্গে জানাই ২০২৫-এ ঋষি অন রাইড আপনাদের কাজ প্রকাশ করতেও বিশেষ মনোযোগ দেবে। ঋষি অন রাইড ওয়েবসাইট, ম্যাগাজিন বা ই-বুক, অডিও-ভিস্যুয়াল ইত্যাদি বিভিন্ন মাধ্যমে আমরা বিভিন্ন কাজ প্রকাশের দিকে নজর দেবো। অনুরোধ করবো আপনাদের কাজ (Photographic Series) আমাদের পাঠান।

প্রথম চিঠি আর দীর্ঘায়িত করছি না। এই প্রয়াস আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। তাহলে আরো উপযোগীভাবে আপনাদের কাছে বিভিন্ন আপডেট জানাতে পারবো।

পাতার শেষে সাবস্ক্রাইব ফর্ম আছে। আপনার নাম আর ই-মেইল ঠিকানা দিলেই ফোটোগ্রাফির চিঠি পৌঁছে যাবে আপনার মেইলবক্সে।

সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। সবাই ভালো থাকুন। ছবিতে থাকুন।

~ ঋষি

খবরাখবর

ইতিহাসে এই প্রথমবার ইউনিসেফ ফোটো অব দ্য ইয়ার পুরস্কার দুইজন ফোটোগ্রাফার পেলেন যুগ্মবিজয়ী হিসেবে। ইজরায়েলের Shaar-Yashuv এবং প্যালেস্টাইনের Samar Abu Elouf। জেনে নিন এই দুই ফোটোগ্রাফারের কাজ সম্পর্কে।

All year, Associated Press photographers around the globe have captured moments, from the brutality unleashed during extreme weather events to human resilience in the face of hardship, that tell the story of a changing Earth.

Meanwhile, the camera continues to record everything that comes in its way, and without bias: here is a curation of how photographers have responded to events as they enveloped them. They bore witness to erratic weather, disasters, elections, election promises, victories and defeats.

Rishi On Ride in Jan 2025

২০২৫-এ শুরু হচ্ছে Rishi On Ride 5.0 পাঁচটি বিশেষ পরিবর্তন সহ। যার মধ্য প্রকল্প ভিত্তিক শিক্ষা প্রধান। এবার থেকে আমরা প্রতিটি কোর্স বা অন্যান্য শিক্ষামূলক উদ্যোগে আবশ্যিক ভাবে একটি প্রকাশযোগ্য ছবির সিরিজ তৈরি করবো এবং ব্লগ, ইবুক বা অন্যান্য ভাবে সেটি প্রকাশ করবো।

এছাড়াও “আপগ্রেড” শিক্ষাক্রম পুরোপুরি নতুনভাবে ঢেলে সাজানো হয়েছে। নতুনভাবে সেজে উঠে “বৈঠকe” এবার থেকে “Discourse” নামে পরিচিত হবে।

আমাদের নতুন ওয়েব অ্যাপ এখন থেকে আরো উন্নত কারিগরী ব্যবহার করছে। খুব সহজেই আমাদের সমস্ত কোর্স এবং অন্যান্য কাজে আপনি এখন থেকে অ্যাপ-এর মাধ্যমেই অংশগ্রহণ করতে পারবেন।

ঋষি অন রাইড ৫.০ নতুন বছরে মনোযোগ দিয়েছে প্রকল্প ভিত্তিক শিক্ষার ওপর। অর্থাৎ এখন থেকে প্রতিটা কোর্সে শিক্ষণীয় বিষয়ের আলোচনার সঙ্গে অংশগ্রহণকারীদের একটি ছবির সিরিজ তৈরি করতে হবে। সবার কাজ নিয়ে আমরা বিভিন্ন মাধ্যমে প্রকাশের পরিকল্পনা করবো।

এই ধারণায় আমাদের প্রথম প্রচেষ্টা পোর্ট্রেট নিয়ে। ফটোগ্রাফিতে পোর্ট্রেট এমন একটি ধরণ যার বৈচিত্র ও গুরুত্ব সেই শুরুর সময় থেকেই অপরিসীম। এবার আমরা পোর্ট্রের যাবতীয় বিষয় নিয়ে একসাথে শুরু করতে চলেছি “Portrait MasterClass”। জানুয়ারী থেকেই সীমিত সংখ্যক অংশগ্রহণকারী নিয়ে শুরু হচ্ছে এই কোর্স।

ঋষি অন রাইড প্রতিবছরই চেষ্টা করে বিগত বছরের অভিজ্ঞতা বিশ্লেষণ করে শিক্ষাক্রম এবং পদ্ধতিতে জরুরি পরিবর্তন করার। এবছর আমরা পাঁচটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে শুরু করলাম ৫.০

আমরা ২০১৮ সালে প্রথম আপগ্রেড এর যাত্রা শুরু করি। এবছর আপগ্রেড সম্পূর্ণ নতুন ভাবে পরিকল্পিত হয়েছে। প্রকল্প ভিত্তিক শিক্ষার সাথে যোগ হয়েছে Progress Map & Tracking.

শেষ কথা

Taking pictures is like tiptoeing into the kitchen late at night and stealing Oreo cookies.

Get Curated Photography Update in Your Mailbox

Join our mailing list to get regular photography updates (not more than 5 in a month).

Thank you for subscribing.

Something went wrong.

Related Articles

ছবিযাপন – শিল্পীর স্বাধীনতা ও কেন্দ্রিক-বিকেন্দ্রিক পরিচালনা

স্বাধীনতা ব্যপারটা বেশ মজার। সবাই চায়, কিন্তু পায় কে বলা মুশকিল। আবার ঠিকঠাক চায় কে তাও ভারি সন্দেহের বিষয়। কিন্তু হাটের মাঝে কথাটার মধ্যে আনন্দ…

ছবিযাপন । Form (আকৃতি) এবং কিছু চিন্তা

ফোটোগ্রাফি চর্চায় ফর্ম-এর বাংলা আমার মতে ‘আকৃতি’ হওয়া উচিৎ। মূর্তি বললে ভালো হয়, তবে মূর্তি বলতে মানুষ ঠাকুর দেবতা ছাড়া বিশেষ কিছু বোঝে না সাধারণতঃ। তাই আকৃতি বলাই সহজ। তবে মূর্তির ধারনা বাদ দিয়ে আকৃতি বোঝা বিড়ম্বনা। এইখানেই বাঁধে গোলমাল। আমাদের প্রাচ্য সংস্কৃতিতে মূর্তির ধারণা আজীবন হাজার ভাঙা গড়ায় এগিয়েছে। আমাদের অচেতনেই সে বোধ আমাদের মধ্যে গাঁথা। চট করে তা চেতন বোধে আসে না বটে, আসার দরকারও নেই যতক্ষণ না কেউ শিল্পসৃষ্টি করতে চাইছে। কিন্তু ফোটোগ্রাফি যখন ফর্ম-এর ব্যবহার করে তখন তা বেশিরভাগটাই পাশ্চাত্য দৃষ্টিভঙ্গী থেকে। ফলে আমরা, প্রাচ্যদেশীয়রা যখন ফোটোগ্রাফি চর্চা করি তখন একটা খিচুড়ি মার্কা আংশিক বোধ থেকে দেখতে পাই। আমাদের অন্তর্গত বোধ ফর্ম কে একভাবে চেনে, জানে। আর ফোটোগ্রাফিতে আমরা অজান্তেই যতটুকু ফর্ম ব্যবহার করি সে ওদেশের কায়দায়। ব্যাপারটা আরো ভালো করে বুঝতে হলে ফর্ম বা আকৃতির স্বরুপখানা ভালো করে বুঝতে হবে।

ছবিযাপন । Form (আকৃতি) – প্রাচ্য সাংখ্যদর্শনের দৃষ্টিকোন

প্রাচ্যশিল্পভাবনার প্রধান ধর্ম এই মূর্ত এবং বিমূর্তের সম্পর্ক। কেবল শিল্পভাবনা না বলে দর্শনভাবনা বা জীবনভাবনাও বলা যেতে পারে। শিল্প, দর্শন এবং জীবন একই ধারণার ভিন্ন রূপ, ভিন্ন প্রকাশ বই অন্য নয়। বরং বলা যেতে পারে জীবনকে বোঝবার এবং বোঝাবার জন্যই দর্শন এবং শিল্পের প্রয়োজন পড়লো। নইলে শিল্পের অন্যতর কোন দায় নাই। না প্রকাশের অন্য দায় আছে। মূর্ত, বিমূর্ত বা এদের দুইয়ের সম্পর্ক নিয়েই আমাদের দর্শনের যত প্যাঁচপয়জার। আমাদের দর্শনের অন্ততঃ খানিক ধারণা না হলে মূর্ত বিমূর্তের ঘোরপ্যাঁচে আটকে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে। আমাদের দর্শন ধ্রুপদ থেকে লোকায়ত পর্যন্ত এক বিরাট পরিধি জুড়ে ছড়িয়ে আছে। এ দর্শনের গভীর অনুভব এক জীবনে সম্ভব নয়। একক চেষ্টায় সম্ভব নয়। তবে বিন্দুতেও সিন্ধুর আস্বাদ তো মিলতে পারে, খানিক নোনা স্বাদই সই। সেই আশাতেই এইসব বালখিল্য বাচালতা করার সাহস হয়।

Rishi On Ride 5.0

The major shift in 5.0 is project based learning. All the learning courses on Rishi On Ride will now focus on creating a body of work first and align learning materials accordingly. This will ensure the embedded learning goals to be achieved.

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
3 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments
bet69 kèo bóng đá
bet69 kèo bóng đá
1 month ago

For all you football fanatics, bet69 kèo bóng đá is the place to be! They’ve got all the latest odds and info on every game you could want! Game on! bet69 kèo bóng đá

lucky100game
lucky100game
22 days ago

Yo! Giving lucky100game a shot. Pretty fun little site. Easy to navigate and some decent slots. Worth a look: lucky100game

881bet777
881bet777
15 days ago

Hey, I was testing out 881bet777. It is what it is. You might get lucky and win, who knows? Try it out! Click here: 881bet777