ফটোগ্রাফির চিঠি – Issue 2 | Jan 2025

ফটোগ্রাফির দ্বিতীয় চিঠি চলে এলো। প্রথম চিঠির উত্তরে আপনার কোন মতামত এখনো পাইনি। কেমন লাগছে, আরো কী কী দরকার বা এমনিই সময় নিয়ে লিখে ফেলুন দু চার লাইন চিঠি। পাঠিয়ে দিন এই মেইল-এর রিপ্লাই করে…

২০২৪ আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছিলাম আমাদের লার্নিং পোর্টালে। ফটোগ্রাফির বেসিক থেকে শুরু করে বেশি কিছু অ্যাডভান্সড বিষয় নিয়ে আমরা ২০০ ঘন্টারও বেশি ভিডিও লার্নিং কোর্স তৈরি করেছি সারাবছর। এই সমস্ত কোর্সের মধ্যে প্রায় ১০০ ঘন্টা বিনামূল্যে দেখা যায়। গত বছর ৩০০০-এরও বেশি ফটোগ্রাফিমনস্ক মানুষ লার্নিং পোর্টাল দেখেছেন।

এবছর আমরা প্রকল্প ভিত্তিক শিক্ষায় জোর দিচ্ছি। ঋষি অন রাইড ওয়েবসাইটে আপনারা নতুন ফটোগ্রাফি শিক্ষামূলক প্রোজেক্ট দেখতে পাবেন নিয়মিত।

আপনি এবছর নতুন কী ছবির কাজে হাত দিলেন? সারা বিশ্বই প্রায় বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নে টালমাটাল। প্রকৃতি সংরক্ষণ তার মধ্যে আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার শহর বা গ্রামের চারপাশের প্রাকৃতিক সমস্যাগুলো ছবির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতে পারেন। ফটোগ্রাফার হিসেবে এ একান্তই আমাদের নিজেদের দায়িত্ব।

আপনার ছবির দর্শকদের সঙ্গে আরো যোগাযোগ বাড়ানোর কথা চিন্তা করা দরকার। সে বিষয়েও কিছু কিছু ভাবুন। নিজের কাজ কীভাবে সুসংবদ্ধ ভাবে আপনার কাঙ্খিত দর্শকদের কাছে পৌঁছে দেওয়া যায় সে বিষয় আজকের দিনে দাঁড়িয়ে বিশেষ ভাবনার দাবী রাখে।

পাশাপাশি ফটোগ্রাফি সম্পর্কে পড়াশোনা নিয়মিত দরকার। ঋষি অন রাইডের লাইব্রেরি বিভাগটি ঘুরে দেখেছেন? ফটোগ্রাফি ও শিল্প সম্পর্কিত বেশি কিছু বই আপনি অনলাইন পড়ে নিতে পারেন।

শেষে বলি ঋষি অন রাইড মাধুকরীর ভিক্ষাপাত্র শুরু করেছে। ধীরে ধীরে আমাদের যৎসামান্য যা Paid Features আছে তা আমরা সবার জন্য বিনামূল্যে উন্মুক্ত করবো। বিশ্বাস এই যে আগামীতে মাধুকরীই বাঁচিয়ে রাখবে ঋষি অন রাইড…

 

প্রণামান্তে,

~ ঋষি

ফটোগ্রাফির চিঠি নিয়মিত আপনার মেইলবক্সে পেতে পারেন...

Get Curated Photography Update in Your Mailbox

Join our mailing list to get regular photography updates (not more than 5 in a month).

Thank you for subscribing.

Something went wrong.

খবরাখবর

Tamron 11-20mm f/2.8 for Canon RF

ক্যানন এর মিররলেস APC সেন্সরের জন্য এই প্রথম লেন্স বানালো ট্যামরন। থার্ড পার্টি লেন্স-এর মধ্যে ট্যামরন বেশ সমীহজনক নাম। কমার্শিয়াল 24-70mm হোক বা লাইফস্টাইল ফোটোগ্রাফারের APC 17-50mm, বিগত দিনে ফোটোগ্রাফারদের অত্যন্ত পছন্দের লেন্স হিসেবে ট্যামরন জায়গা করে নিয়েছে। মিররলেস ক্যামেরা লেন্স বিভাগে ল্যাণ্ডস্কেপ বা অন্যান্য অনেক ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ হতে পারে এই লেন্সটি।

Amateur Photographer of the Year (APOY) 2024

Graeme Youngson-এর এই ছবিটি তাঁকে এনে দিলো আন্তর্জাতিক সেরার পুরষ্কার। দেখে নিন APOY 2024 এর বিজেতাদের সমস্ত ছবি। সারা বছর ধরে চলা এই প্রতিযোগিতায় অসংখ্য ফোটোগ্রাফার অংশগ্রহণ করেন এবং পয়েন্ট সিস্টেমের মাধ্যমে বিজেতা নির্বাচিত হয়ে থাকেন।

Marisol Mendez এর ছবি

“It allowed me to celebrate the diversity and complexity of my culture while raising questions about patriarchal rule and gender discrimination. Simultaneously, it became the experience that allowed me to (re)connect to my female lineage and through it, (re)invent the history of Bolivia.”বলছেন বলিভিয়ান ফটোগ্রাফার Mendez। দেখুন দেশ সংস্কৃতি এবং নিজস্বতার ছবি।

Rishi On Ride in Jan 2025

মোমেন্টো - নিজেই ডিজাইন করুন ক্যালেন্ডার

নতুন বছরে নিজের ফটোগ্রাফি ক্যালেন্ডার তৈরির কথা ভাবছেন? ঋষি অন রাইডের মোমেন্টো এবার নতুন করে সেজে উঠেছে। এখন থেকে আপনি নিজেই খুব সহজে আপনার ক্যালেণ্ডার ডিজাইন করে নিতে পারবেন। শুধু তাই নয়, প্রিন্টিং এবং আপনার বাড়িতে ডেলিভারির দায়িত্বও আমাদের। দুরকম ক্যালেণ্ডারের সাথে পিকচার পোস্টকার্ড এবং বিজনেস কার্ড নিয়ে শুরু হলো মোমেন্টোর নতুন ডিজাইন, প্রিন্ট এবং ডেলিভারি ব্যবস্থা। যথাযথ মূল্যে প্রিন্ট কোয়ালিটির সঙ্গে কোন আপোষ না করে এমন সুবিধা ফটোগ্রাফারদের বিশেষ সাহায্য করবে আমাদের বিশ্বাস।

শুরু হলো মাধুকরী

ঋষি অন রাইড একটি অবাণিজ্যিক এবং অলাভজনক সংস্থা। আমাদের সদস্য চাঁদা বা অন্যান্য প্রকল্পে যা মূল্য নির্ধারিত তা প্রকৃতই যৎসামান্য! কিন্তু বর্তমান দিনে এই সমস্ত পরিষেবা এই সামান্য মূল্যে যথাযথ রাখা অসম্ভব হয়ে পড়ছে। কিন্তু আমরা নির্ধারিত মূল্য বাড়াতে চাই না সাধারণ ফটোগ্রাফার দের কথা ভেবে। বিকল্প হিসেবে আমরা বেছে নিলাম মাধুকরী। আমাদের কাজ সমর্থনযোগ্য মনে হলে সামর্থ্যমতো ভিক্ষা দিতে পারেন।

Discourse - নিজস্ব সোশ্যাল মিডিয়া

ফেসবুক বা ইন্সটাগ্রাম মূলতঃ প্রমোশান বা দর্শকদের সঙ্গে যোগাযোগের কাজে লাগে। কিন্তু শিল্পীদের নিজস্ব কাজ নিজেদের মধ্যে শেয়ার বা আলোচনা করার জন্য ফেসবুক গ্রুপ যথেষ্ট নয়। হাজাররকম অ্যাড, অ্যালগোরিদমের ভিড়ে সদর্থক আলোচনা করা যায় না।ঋষি অন রাইড এই সমস্যার কথা ভেবে শিল্পীদের জন্য শুরু করেছে নিজস্ব সোশ্যাল মিডিয়া - Discourse। প্রচলিত সোশ্যাল মিডিয়ার মতো সমস্ত সুযোগ সুবিধা আছে এবং অবশ্যই বিনামূল্যে যোগ দেওয়া যায়। কোনরকম অ্যাড বা অ্যালগোরিদম নেই। আপনার শিল্পচর্চায় এমন একটি প্ল্যাটফর্মের অপেক্ষা আশা করি আপনারও ছিলো। Discourse-এ আপনিও আমন্ত্রিত।

শেষ কথা

“Sharpness is a bourgeois concept.”

Get Curated Photography Update in Your Mailbox

Join our mailing list to get regular photography updates (not more than 5 in a month).

Thank you for subscribing.

Something went wrong.

Related Articles

ছবিযাপন – শিল্পীর স্বাধীনতা ও কেন্দ্রিক-বিকেন্দ্রিক পরিচালনা

স্বাধীনতা ব্যপারটা বেশ মজার। সবাই চায়, কিন্তু পায় কে বলা মুশকিল। আবার ঠিকঠাক চায় কে তাও ভারি সন্দেহের বিষয়। কিন্তু হাটের মাঝে কথাটার মধ্যে আনন্দ…

ছোটে গোলাম ফকিরের মেলা

” মানুষ বানাইছে আল্লা প্রেমের কারণে ” – রসিদ চাঁদ। আর এই প্রেম আর বিশ্বমানবতার টানেই মুর্শিদের সাথে এবং সর্বোপরি মানুষের সাথে মানুষকে ‘ প্রেমের ডুরি ‘ তে বাঁধতে বসে রসিদ চাঁদের চালিশার মেলা।

ছবিযাপন । Form (আকৃতি) এবং কিছু চিন্তা

ফোটোগ্রাফি চর্চায় ফর্ম-এর বাংলা আমার মতে ‘আকৃতি’ হওয়া উচিৎ। মূর্তি বললে ভালো হয়, তবে মূর্তি বলতে মানুষ ঠাকুর দেবতা ছাড়া বিশেষ কিছু বোঝে না সাধারণতঃ। তাই আকৃতি বলাই সহজ। তবে মূর্তির ধারনা বাদ দিয়ে আকৃতি বোঝা বিড়ম্বনা। এইখানেই বাঁধে গোলমাল। আমাদের প্রাচ্য সংস্কৃতিতে মূর্তির ধারণা আজীবন হাজার ভাঙা গড়ায় এগিয়েছে। আমাদের অচেতনেই সে বোধ আমাদের মধ্যে গাঁথা। চট করে তা চেতন বোধে আসে না বটে, আসার দরকারও নেই যতক্ষণ না কেউ শিল্পসৃষ্টি করতে চাইছে। কিন্তু ফোটোগ্রাফি যখন ফর্ম-এর ব্যবহার করে তখন তা বেশিরভাগটাই পাশ্চাত্য দৃষ্টিভঙ্গী থেকে। ফলে আমরা, প্রাচ্যদেশীয়রা যখন ফোটোগ্রাফি চর্চা করি তখন একটা খিচুড়ি মার্কা আংশিক বোধ থেকে দেখতে পাই। আমাদের অন্তর্গত বোধ ফর্ম কে একভাবে চেনে, জানে। আর ফোটোগ্রাফিতে আমরা অজান্তেই যতটুকু ফর্ম ব্যবহার করি সে ওদেশের কায়দায়। ব্যাপারটা আরো ভালো করে বুঝতে হলে ফর্ম বা আকৃতির স্বরুপখানা ভালো করে বুঝতে হবে।

গঙ্গাসাগর… এক অভিজ্ঞতা

” সব সাগর বারবার l
গঙ্গা সাগর একবার … ”

বহুদিন থেকেই মন্ত্রমুগ্ধের মতো শুনতে শুনতে যাওয়ার ইচ্ছে প্রবল হয়ে উঠেছিলো যবে থেকে ক্যামেরা কিনেছি, আর তাতে বারুদ লাগিয়ে দিলো, রিসেন্ট এক এক্সিবিশন

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments